নিহতরা হলেন; বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭), ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।
এছাড়া আহত অপর যুবক হলেন, সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন:
পুলিশ জানায়, প্রাইভেট পড়ে মোটরসাইকেলের যোগে বাসার দিকে যাচ্ছিলেন তিন মাদরাসা ছাত্র। এসময় তারা সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই ২ মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’





