
গাজীপুরে শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
গাজীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়।

হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী; জামিন আবেদন করেননি আইনজীবী
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা চৌধুরী।

মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানবতাবিরোধী মামলায় ডা. দিপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে শুনানি ২২ নভেম্বর
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাহাজাহান খান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, ডা. দিপু মনি, মির্জা আজম, সাবেক উপদেষ্টা তৌফিক ই এলাহির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২২ নভেম্বরে অভিযোগ গঠনের ওপরে শুনানির দিন ধার্য করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,১১৬ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২ বছর পর গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) রাত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াতজামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শ্রম আদালতের মামলা নিষ্পত্তিতে কেন পেরিয়ে যাচ্ছে যুগ?
সারা দেশের ১৩টি শ্রম আদালতে ৩০ হাজার মামলা বিচারাধীন রয়েছে, নিষ্পত্তির হার অর্ধেকেরও কম। আইনে ৬০ কার্যদিবসে এ মামলার বিচার শেষ করার কথা থাকলেও কোনো কোনো মামলা ঝুলে আছে দেড় যুগ ধরে। আইনজীবীরা বলছেন, আদালতের সংখ্যা বাড়ালে কমে আসবে হয়রানি।

গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। আজ (সোমবার, ২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আটক ৪, জবানবন্দিতে রহস্য উন্মোচন
নেত্রকোণায় সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের পরিচালক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যার ঘটনায় দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ মামলায় গতকাল (রোববার, ১ নভেম্বর) পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা মোট চারজনকে গ্রেপ্তার করেছে।