
মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করার আদেশে সরকারের চাপের মুখে সই করতে বাধ্য হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো। তার এই বক্তব্য প্রকাশের পর মাচাদোর ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

ওভাল অফিসে ট্রাম্পকে নোবেল পদক দিয়েছিলেন, সেই মাচাদো এখনো ফিরতে পারেননি দেশে
ভেনেজুয়েলার কট্টর ডানপন্থি বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয় করেছিলেন। এর কয়েক মাস পর, গত জানুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নোবেল পদকটি তার হাতে তুলে দেন তিনি। ট্রাম্পের সাহস ও দূরদর্শিতার প্রশংসা করে মাচাদো বলেছিলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই পদক উপহার দেয়া হল। কিন্তু ট্রাম্পকে সেই বহুল কাঙ্ক্ষিত নোবেল পদক উপহার দিয়েও শেষ রক্ষা হয়নি মাচাদোর। প্রায় এক বছর ধরে নির্বাসনে থাকা এই নেত্রী এখনো নিজের দেশে ফিরতে পারেননি।

ভেনেজুয়েলায় শপথের কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে গতকাল (সোমবার, ৬ জানুয়ারি) মাদুরো ও তার স্ত্রীকে ‘বীর’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বাবা-মার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পক্ষকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মাদুরোপুত্র। এদিকে মাদুরো বন্দি হওয়ায় দ্রুত দেশে ফিরতে চেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

ঝুঁকি থাকলেও ভেনেজুয়েলায় ফিরে যাবেন মাচাদো
ঝুঁকি থাকলেও নরওয়ে থেকে ভেনেজুয়েলায় ফিরে যাবেন নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া সাক্ষাৎকারে বর্ণনা করেন দীর্ঘ ১৬ মাস আত্নগোপনে থাকাকালীন তার তিক্ত অভিজ্ঞতার কথা। এদিকে অসলোতে দীর্ঘদিন পর মাচাদোর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার ভক্ত- সমর্থকরা।

প্রকাশ্যে এলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো
১১ মাস আত্মগোপনে থাকার পর নরওয়েতে প্রকাশ্যে আসলেন নোবেল শান্তিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নিজ হাতে পুরস্কার না নিতে পারলেও তাকে স্বাগত জানানোর আয়োজনে কোনো কমতি ছিল না। এদিকে মাচাদোর হয়ে পুরস্কার গ্রহণ করে তার মেয়ে জানান, দেশ, বিদেশে ও কারাবন্দী ভেনেজুয়েলার নাগরিকদের জন্য শান্তির এ পুরষ্কার।

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া মাচাদো
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।