স্যাটেলাইট চিত্রে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ
ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি বাহিনীর একযোগে হামলা শুরুর পর ১০০ দিন পেরিয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রকৃত চিত্র এত দিন নিখুঁতভাবে নিরূপণ করা কঠিন ছিল। মূলত ওয়াশিংটনের অনুরোধে ক্যালিফোর্নিয়াভিত্তিক বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক স্যাটেলাইট অপারেটর ‘প্ল্যানেট ল্যাবস’ সহ বেশ কয়েকটি উপগ্রহ চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এই যুদ্ধ অঞ্চলের ছবি প্রকাশের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে।