ইরান যুদ্ধ কোনো ‘চোরাবালি’ নয়, দাবি হেগসেথের; মার্কিন ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকে ‘চোরাবালি’ বা দীর্ঘমেয়াদি কোনো জটিল সংকট হিসেবে মানতে নারাজ মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি পিট হেগসেথ। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অন্তত ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার। এই অভিযানের সমালোচনাকারীদের ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।