নিরাপত্তার শঙ্কায় সামরিক ঘাঁটির বাসভবনে ঝুঁকছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বর্তমানে সবচেয়ে চাহিদাসম্পন্ন বাসভবনগুলো এক শতাব্দীর বেশি পুরোনো এবং অত্যন্ত সুরক্ষিত। মূল শহর থেকে কাঁটাতারের বেড়া ও নিয়ন্ত্রিত ফটক দিয়ে বিচ্ছিন্ন এসব আবাসন মূলত সেনা জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। তবে এখন সেখানে বসবাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, শহরের অন্য যেকোনো জায়গার তুলনায় সামরিক ঘাঁটির ভেতরে তারা নিজেদের বেশি নিরাপদ মনে করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।