
ইরানে সেনা পাঠানোর গোপন প্রস্তুতি, শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প: সিএনএন
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা গত মাসের শেষের দিকে ফ্লোরিডায় ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে এক গোপন ও তড়িঘড়ি সফর করেন। সেখানে ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠিয়ে জোরপূর্বক উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের পরিকল্পনার বিষয়ে তাকে ব্রিফ করা হয়। পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান এই ইউরেনিয়াম জব্দের উচ্চ ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটি শেষ মুহূর্তে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

‘ট্রেন ডি আরাগুয়া’ প্রধানের মৃত্যু; ভেনেজুয়েলার সঙ্গে যৌথ অভিযানের দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলার দুর্ধর্ষ অপরাধী গোষ্ঠী ‘ট্রেন ডি আরাগুয়া’র শীর্ষ নেতা হেক্টর রাস্টেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস মার্কিন সামরিক হামলায় নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১২ জুন) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ভেনেজুয়েলার সহায়তায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে আবাসিক এলাকায় মার্কিন স্থলমাইন, বেসামরিকদের জন্য ‘চরম বিপজ্জনক’
ইরানে একটি আবাসিক এলাকায় ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের স্থলমাইনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, বেসামরিক মানুষের জন্য ‘চরম বিপজ্জনক’ এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের বাহিনী ২০ বছরের বেশি সময় পর প্রথমবার মোতায়েন করে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাদুরোকে আটকের ঘটনায় ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ (রোববার, ৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।