মার্কিন-সামরিক-ঘাঁটি
নিরাপত্তার শঙ্কায় সামরিক ঘাঁটির বাসভবনে ঝুঁকছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

নিরাপত্তার শঙ্কায় সামরিক ঘাঁটির বাসভবনে ঝুঁকছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বর্তমানে সবচেয়ে চাহিদাসম্পন্ন বাসভবনগুলো এক শতাব্দীর বেশি পুরোনো এবং অত্যন্ত সুরক্ষিত। মূল শহর থেকে কাঁটাতারের বেড়া ও নিয়ন্ত্রিত ফটক দিয়ে বিচ্ছিন্ন এসব আবাসন মূলত সেনা জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। তবে এখন সেখানে বসবাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, শহরের অন্য যেকোনো জায়গার তুলনায় সামরিক ঘাঁটির ভেতরে তারা নিজেদের বেশি নিরাপদ মনে করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গ্রিনল্যান্ডের পর চাগোস আইল্যান্ডসেও উত্তেজনা, ট্রাম্প ক্ষুব্ধ

গ্রিনল্যান্ডের পর চাগোস আইল্যান্ডসেও উত্তেজনা, ট্রাম্প ক্ষুব্ধ

গ্রিনল্যান্ডের পর এবার বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে, চাগোস আইল্যান্ডস। দীর্ঘ শাসনের পর মরিশাসকে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে চাওয়ায় যুক্তরাজ্যের ওপর চটেছেন ট্রাম্প। চাগোস নিয়ে ট্রাম্প প্রশাসনের আকস্মিক অবস্থান পরিবর্তনে বিস্মিত ডাউনিং স্ট্রিট। কয়েক দশক ধরে চাগোসের দিয়েগো গার্সিয়ায় যৌথ সামরিক ঘাঁটি পরিচালনা করছে ব্রিটিশ ও মার্কিন সরকার।

ইসরাইলের বিরুদ্ধে ‘পাল্টা হামলা’ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

ইসরাইলের বিরুদ্ধে ‘পাল্টা হামলা’ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গতকাল (শুক্রবার, ১৩ জুন) রাতে ইরানের ওপর ইসরাইলি হামলার জবাব শেষ হয়নি। বরং ইসরাইলের বিরুদ্ধেও ইরানি হামলা ‘চলবে’।