মাহ্দী-আমিন

নির্বাচন উপলক্ষে বিএনপির পাঁচ কর্মসূচি ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচটি নির্বাচনি প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু।

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’র পক্ষে: মাহদী আমিন
নির্বাচনি প্রচারণায় গণভোট ইস্যুতে সামগ্রিকভাবে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।