
রাজকীয় স্বাদে শাহী টুকরা: ঘরোয়া পদ্ধতিতে তৈরির সবচেয়ে সহজ রেসিপি
ভরপেট খাবারের পর মিষ্টিমুখ করতে কে না ভালোবাসে! বিশেষ করে ঈদ বা বিয়ে বাড়ির অনুষ্ঠান (Wedding party dessert) কিংবা বুফে ডিনারে শাহী টুকরার চাহিদা থাকে সবার শীর্ষে। তুলতুলে পাউরুটি আর ঘন মালাইয়ের মিশেলে তৈরি এই শাহী মিষ্টান্ন (Royal dessert) যেমন মুখরোচক, তেমনি এটি তৈরি করাও বেশ সহজ। যারা ঝামেলাহীনভাবে রাজকীয় স্বাদের অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য শাহী টুকরা তৈরির পারফেক্ট গাইড (Perfect Shahi Tukra guide) নিচে দেওয়া হলো।

ইফতারে ভিন্ন স্বাদ: ঘরেই তৈরি করুন গাজরের শাহী রসমালাই
ইফতারের টেবিলে ভাজাপোড়ার ভিড়ে একটি রাজকীয় মিষ্টান্ন বা ডেজার্ট (Dessert) প্রশান্তি এনে দিতে পারে। গাজরের তৈরি হালুয়া বা লাড্ডু তো অনেক খেয়েছেন, কিন্তু এবার ট্রাই করতে পারেন জিভে জল আনা গাজরের রস মালাই (Carrot Rasmalai)। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আভিজাত্যপূর্ণ খাবারটি। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি (Recipe)।

রমজানে টকদইয়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ, সারাবছরের ক্ষতি পোষাচ্ছেন বিক্রেতারা
বগুড়ায় সারাবছর টকদইয়ের চাহিদা থাকলেও রমজানে তা বেড়েছে কয়েকগুণ। স্থানীয় অনেকের কাছেই টকদইয়ের ঘোল ছাড়া ইফতার পূর্ণতা পায়না। বিক্রেতারা বলছেন, রমজানে অন্যান্য মিষ্টান্নের চাহিদা কমলেও টকদইয়ের কেনাবেচা ক্ষতি পুষিয়ে দিচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ইফতারে টকদইয়ের ঘোল রাখার।

রমজানে বেড়েছে আমৃতির চাহিদা
শেরপুরের ঐতিহ্যবাহী মাষকালাইয়ের আমৃতি। প্রায় দেড়'শ বছর ধরে চলে আসা জনপ্রিয় এই মিষ্টান্নের কদর বেড়ে যায় রমজান এলেই। বাড়ে বেচাকেনার পরিমাণও। প্রতি কেজি আমৃতি বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়।

শবে বরাত উদযাপনে নানা প্রস্তুতি
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। ধর্মীয়ভাব গাম্ভীর্য ও ইবাদত-বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। রয়েছে নানা আচারও। বাড়িতে বাড়িতে হালুয়া-রুটিসহ নানাপদের খাবার তৈরি। নাগরিক ব্যস্ততায় এখন অনেকেই কিনে নেন কনফেকশনারি থেকে কিংবা অনলাইন শপ থেকে।