গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।