প্রত্যক্ষদর্শী জলিরপাড়ের গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম জানান, এদিন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে তারা ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেন।
দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর বাড়ির ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।





