
চট্টগ্রামে দেয়াল ধসে ১ শিশুর মৃত্যু, আহত ২
চট্টগ্রামের বায়েজিদের আরেফিন নগর এলাকায় দেয়াল ধসে মো. জয়নাল নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় দুইজন আহত হয়েছে। গতকাল (শনিবার, ২৩ মে) সন্ধ্যায় আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

রণাঙ্গন থেকে উচ্চ আদালত: ৫ দশকেও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি
রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও ৫ দশকেও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। ২০২৩ সালে উচ্চ আদালত আনোয়ার হোসেনকে মুক্তিযোদ্ধা বলে রায় দেন। তবুও অজানা কারণে এখনও গেজেটভুক্ত হয়নি তার নাম।

একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণী আর নেই
একাত্তরের যুদ্ধ কেড়ে নিয়েছিল শৈশব, স্বাভাবিক জীবন আর সম্মানের নিরাপদ আশ্রয়। স্বাধীনতার জন্য নিজের সম্ভ্রম বিসর্জন দেয়া সেই বীরাঙ্গনা টেপরী রাণী (৭২) এবার বিদায় নিলেন পৃথিবী থেকেও। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মানুষ।

অমুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী
‘অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।’ আজ (বৃহস্পতিবার, ৭ মে) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের অব্যাহতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

হুমকি দিলে বিরোধীদলেরই পতন ঘটানো হবে: প্রতিমন্ত্রী ইশরাক
সরকার পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা (বিরোধীদল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধীদলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশা আল্লাহ।

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি’।

‘এই আলবদরের বাচ্চারা, এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে’
সংসদে উত্তেজনা
বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এক বক্তব্যে উত্তেজনা ছড়ালো সংসদে, প্রায় ১০ মিনিট অচল থাকল আইনসভার কার্যক্রম। কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না, কোনো শহিদ পরিবারের কেউ জামায়াত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ– ফজলুর রহমানের এ বক্তব্য ঘিরে দেখা দেয় উত্তেজনা।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী
বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বাকি মাত্র ৭ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

একাত্তরে কার কী ভূমিকা ছিলো, আল্লাহ ভালো জানেন: সংসদে জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আল্লাহ ভালো জানেন, একাত্তর সালের ওই চরম সময়ে কার কী ভূমিকা ছিলো। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। বাকি আমরা যারা আছি, তারা আংশিক সাক্ষী।

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। এরই মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার (ভুয়া মুক্তিযোদ্ধা) গেজেট বাতিল করা হয়েছে।