মৃত্যুর পরও যার প্রভাব অমলিন; ‘চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার’ ঋত্বিক ঘটক
বাংলা চলচ্চিত্রের তিন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক। তবে জীবদ্দশায় প্রাপ্য স্বীকৃতির অনেকটাই পাননি ঋত্বিক। ১৯৭৬ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা গেলেও চলচ্চিত্রের ভাষা, নির্মাণশৈলী ও পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর তার প্রভাব দিন দিন বিস্তৃত হয়েছে। এ কারণেই তাকে বলা হয় ‘চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার’।