
রায় থেকে ফাঁসি, মৃত্যুদণ্ড কার্যকরের আইনি ধাপগুলো কী কী?
বিচারিক আদালতে (Trial Court / Lower Court) কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তা কার্যকর করার আগ পর্যন্ত বেশ কিছু জটিল ও বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংবিধান ও কারাবিধি (Constitution and Bangladesh Jail Code) মোতাবেক এসব প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আসামিরা চাইলে বাধ্যতামূলক ধাপগুলোর পাশাপাশি অতিরিক্ত কিছু আবেদনও করতে পারে। বাধ্যতামূলক কার্যক্রম এবং আসামির সব আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করেই কেবল ফাঁসি কার্যকর করার আইনি বিধান রয়েছে।

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।

‘মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে নয়’ রায়ে আপিল বিভাগের স্থগিতাদেশ
‘মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না’ — হাইকোর্টের এই রায় ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।