
রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব।

দ্রব্যমূল্যের চাপে ম্লান প্রতিমাশিল্পীদের মুখের হাসি, তবু থামে না সৃষ্টির নেশা
শঙ্খের সুরে আগমনী বার্তা। সফেদ মেঘের আড়ালে নীল আকাশ, নদীর বুকে ঢেউ, আর শরতের বাতাসে দুলতে থাকা কাশফুল। প্রকৃতির এমন স্নিগ্ধ সাজেই বাঙালির দুয়ারে আসে শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আগমনে মর্ত্যে যেন জেগে ওঠে নতুন প্রাণ, ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। অশুভের বিনাশ আর শুভশক্তির জয়ের প্রত্যাশায় মণ্ডপে মণ্ডপে শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি।

দুর্গোৎসবের প্রস্তুতি জোরেশোরে; দেবীর আগমন নিয়ে অশনিসংকেতের দাবি
সোরা দেশেই শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোরেশোরে। একদিকে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা অপরদিকে ব্যবসায়ীরা ব্যস্ত পূজার সামগ্রী বেচাকেনায়। তবে শাস্ত্রবিদদের মতে, এবছর দেবী দুর্গা আসছেন অশনিসংকেত নিয়ে। এমনকি এবার তিথি অনুযায়ী, দু’দিনের মহাসপ্তমী পালন হবে যা বিশ্ববাসীর জন্য অশুভ।

‘মৌসুমি ফটোগ্রাফারদের’ ভিড়ে কুমোরটুলি; ধীরে চলছে প্রতিমা তৈরির কাজ
দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। মর্ত্যে দেবীর আগমনের প্রস্তুতিতে এখন দিন-রাত এক করে কাজ করছেন কলকাতার উত্তরাংশের ঐতিহ্যবাহী কুমোরটুলির মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তের ব্যস্ততায় নাওয়া-খাওয়ার সময়ও যেন নেই তাদের। এর মধ্যেই প্রতিমা দেখতে ও ছবি তুলতে কুমোরটুলিতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ছবি ও ভিডিও ধারণ করতে আসা মানুষের এই ভিড়ে অনেক সময় ব্যাহত হচ্ছে প্রতিমা তৈরির কাজ।

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। উৎসবকে সামনে রেখে শরীয়তপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ও ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তৈরি প্রতিমা। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

চট্টগ্রামে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
চট্টগ্রামে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মৃৎশিল্পীরা দিনরাত ব্যস্ত প্রতিমা তৈরিতে। শেষ মুহূর্তে রঙ তুলির আঁচড়ে মাটির তৈরি প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপা। সর্বোচ্চ ৩ লাখ এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন শিল্পীরা।

বৈশাখী মেলাকে কেন্দ্র করে ব্যস্ত শরীয়তপুরের পাল পাড়া
বাংলা নতুন বছরকে রাঙিয়ে তোলে বৈশাখী মেলা। তাই তো মেলা কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে শরীয়তপুরের পাল পাড়ায়। আলাদা কদর থাকায় তৈরি করেছেন মাটির খেলনা, তৈজস পণ্যসহ বাহারি সব পণ্য। জেলার অন্তত শতাধিক মেলায় শেষ সময়ে ভিড় জমিয়েছেন পাইকাররা।

আধুনিকতার ছোঁয়ায় তৈরি হচ্ছে মৃৎশিল্প
শরীয়তপুরের মৃৎশিল্পের খ্যাতি দীর্ঘ দিনের। বর্তমানে আদি এই পেশায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য। যা দেশের নামি দামি প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়ায়।