
ফার্মগেটে বাসে আগুন, মেট্রোরেলের স্টেশনে ধোঁয়া
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক
মেট্রোরেলের বন্ধ থাকা তিনটি স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু আছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুরো দেশ বিদ্যুৎহীন হলেও চলবে মেট্রোরেল, কতক্ষণ আর কীভাবে সচল থাকবে?
জাতীয় গ্রিডের আংশিক বিপর্যয়ের কারণে সম্প্রতি ঢাকার একাংশসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টার মতো বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় (National grid power failure Bangladesh)। এই বিপর্যয়ের ফলে মেট্রোরেল লাইনের একটি সাবস্টেশনেও সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় (How Dhaka metro rail runs during nationwide power blackout)। তবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) নিশ্চিত করেছে যে, জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় বা পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে মেট্রোরেল চলাচল সচল রাখা সম্ভব (Dhaka metro rail alternative power supply system)।

পূজার ছুটিতে যে সূচিতে চলবে মেট্রোরেল, জেনে নিন নতুন শিডিউল
শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি (Dhaka metro rail puja holiday timetable update) ঘোষণা করা হয়েছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক নিয়মের কাছাকাছি সময়সূচিতে মেট্রোরেল চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে(Durga Puja Vacation Metro Rail Schedule BD)।

বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু চলতি মাসেই
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল প্রকল্পের চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে।

ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুর-১০সহ ঢাকার সব জায়গায় ফুটপাত দখল মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না, কেউ দখল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

মেট্রোরেলের ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
মেট্রোরেল পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের (6-Month Internship Program) সুযোগ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এমআরটি ট্রেনিং সেন্টারের (MRT Training Center) আওতায় একজন নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে নির্বাচিত প্রার্থীরা কাজ শেখার পাশাপাশি ভাতা ও সফল সমাপ্তির পর সরকারি সনদপত্র পাবেন (Metro Rail Internship Circular 2026)।

রেকর্ড খরচের এমআরটি-৬ প্রকল্প, তবুও ভায়াডাক্টে একের পর এক প্রযুক্তিগত ত্রুটি
মেট্রোরেলের ভায়াডাক্টের ঝুঁকিপূর্ণ বিয়ারিং প্যাড নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। রয়েছে পিলারে ফাটল ও ড্রেনেজ লিকেজের সমস্যাও। গতবছর মর্মান্তিক দুর্ঘটনার পর গত সপ্তাহে এ বিষয়ে সুনির্দিষ্ট হিসেব তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কিন্তু মাত্র সাড়ে ৩ বছরেই প্রায় রেকর্ড খরচে তৈরি করা এমআরটি-সিক্সে কেন দেখা দিল এ প্রযুক্তিগত ত্রুটি? বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার এবং পরামর্শকদের অবহেলার খেসারত দিতে হচ্ছে দেশকে।

কোন রুটে নতুন তিন মেট্রোরেল
রাজধানীর যানজট কমানো ও গণপরিবহনব্যবস্থায় গতি আনতে নতুন তিনটি মেট্রোরেল প্রকল্পের পথে এগোচ্ছে সরকার। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটও অনুমোদন পেয়েছে।

একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন; চলবে যেসব রুটে, জানুন চালুর সময়সূচি
দেশে দ্রুত ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ার লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতিক্ষিত ইলেকট্রিক ট্রেন (Electric Train Project Bangladesh) প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক বৈঠকে (ECNEC Meeting Today) এ অনুমোদন প্রদান করা হয় (Electric Train Approved in ECNEC BD)।

নতুন মেট্রোরেল চালুর উদ্যোগ; ঢাকার কোন দুই প্রান্ত যুক্ত হচ্ছে, কোথায় কোথায় থাকছে স্টেশন?
রাজধানী ঢাকার পশ্চিম ও পূর্বাঞ্চলকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫,৫০৩.৭৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট (MRT Line 5 Southern Route Project) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC Meeting Bangladesh) পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছে (MRT Line 5 Southern Route Dhaka)।