মোটরসাইকেল
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী

কুষ্টিয়ার মিরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে আকরাম হোসেন (৫৫) নামের আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং ষ্ট্রেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিহাদ (১৫) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় জাহিদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নিউ প্রবাসী হাইওয়ে রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাজারে এলো রয়েল এনফিল্ডের নতুন মডেল, জানুন স্পেসিফিকেশন ও দাম

বাজারে এলো রয়েল এনফিল্ডের নতুন মডেল, জানুন স্পেসিফিকেশন ও দাম

অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল (Adventure Touring Motorcycle) ক্যাটাগরিতে নতুন চমক নিয়ে এলো জনপ্রিয় বাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড (Royal Enfield)। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে ব্র্যান্ডটির বহুল প্রতীক্ষিত বাইক হিমালয়ান ৪৪০ (Royal Enfield Himalayan 440)। ভারতের বাজারে এর এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার রুপি (Ex-showroom Price Rs 2.29 Lakh)। উচ্চ মূল্যের হিমালয়ান ৪৫০-এর তুলনায় এটি গ্রাহকদের কাছে একটি বাজেট-বান্ধব ও সহজ বিকল্প হিসেবে বাজারে উন্মোচিত হয়েছে।

‘পথচারীকে বাঁচানোর চেষ্টায়’ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত

‘পথচারীকে বাঁচানোর চেষ্টায়’ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারীকে বাঁচানোর চেষ্টায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২

ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২

ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন; পুড়েছে প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল

শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন; পুড়েছে প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল

শরীয়তপুরে একটি আবাসিক হোটেলের বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গিয়েছে। এছাড়াও ভবনটিতে আটকা পড়া ১৭ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় ধোয়ায় এক ব্যক্তি আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, একজন নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, একজন নিহত

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই কিশোর নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি

বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি

দেশে সম্পূর্ণ তৈরি অবস্থায় (CBU Model) সর্বোচ্চ ৩৭৫ সিসি (375cc Engine Capacity) পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। গতকাল (সোমবার, ২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce) চার বছর মেয়াদি নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯’ (Import Policy Order 2026-2029)-এর গেজেট প্রকাশ করেছে।