
সাড়ে ৬ বছরে সড়কে প্রাণ গেছে ১৫ হাজার ৭১২ জনের—রোড সেফটি ফাউন্ডেশন
গত সাড়ে ৬ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে। আজ (শনিবার, ৮ আগস্ট) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘মোটরসাইকেল দুর্ঘটনার প্রতিবেদনে’ এসব তথ্য জানানো হয়।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পূবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুবাইলের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীসহ চালক নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ভাতকুড়া-নলুয়া ভায়া বাসাইল সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

২০২৫ সালে সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন: সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেলে
বিদায়ী বছর ২০২৫ সালে দেশের সড়কপথ রক্তাক্ত হয়েছে বারংবার। বছরজুড়ে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় (Road Accidents) প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন, আর আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। আজ (রোববার, ৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই প্রতিবেদন প্রকাশ করেছে।

ঈদের দিন গাজীপুর সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ
গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক বন্ধু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুই ভাই নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।