মোহামেডান
সাদা-কালোদের সাফল্যই লক্ষ্য নতুন কোচ সান্টিয়াগো ভারেলার

সাদা-কালোদের সাফল্যই লক্ষ্য নতুন কোচ সান্টিয়াগো ভারেলার

মোহামেডানের নতুন কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলার লক্ষ্য একটাই মোহামেডানকে সাফল্য এনে দেয়া। ভারতে দীর্ঘদিন কোচিং করানোর পর এবার বাংলাদেশের ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন এ কোচ। সাদা-কালোদের দায়িত্ব নিয়ে শুরুতেই জানালেন, প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামতে চান তিনি।

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর সংবর্ধনা

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর সংবর্ধনা

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর মাঝে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।

দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা

দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা

দেশের ঘরোয়া ফুটবল মানেই যেন এক অন্তহীন গোলকধাঁধা। শুরু থেকেই সূচি নিয়ে ছিলো টালবাহানা, তা এবার রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। মোহামেডান, আবাহনী আর ব্রাদার্স ইউনিয়নের দফায় দফায় চিঠির চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অন্য ক্লাবগুলোর ক্ষোভ থেকে বাঁচতে দ্বিতীয় রাউন্ডের খেলাই এবার পিছিয়ে দেয়া হয়েছে।

বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির

বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। তবে এখনো সূচি পায়নি দলগুলো। এ নিয়ে বিচলিত আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো, অন্য ক্লাবগুলোও আছে শঙ্কায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসে সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের।

দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর আগেই অস্থিরতা; সূচি পরিবর্তন চায় ক্লাবগুলো

দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর আগেই অস্থিরতা; সূচি পরিবর্তন চায় ক্লাবগুলো

ঘরোয়া ফুটবলে আবারও অস্থিরতা। নতুন মৌসুমের বাঁশি বাজার ১১ দিন আগে সূচি পরিবর্তনের দাবিতে একাট্টা দেশের শীর্ষ ক্লাবগুলো। সাফ চ্যাম্পিয়নশিপ আর আসিয়ান কাপের ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে ঘরোয়া ফুটবল শুরুর দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান-আবাহনীসহ শীর্ষ ক্লাবগুলো।

নতুন মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে প্রস্তুত মোহামেডান: ম্যানেজার বাবু

নতুন মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে প্রস্তুত মোহামেডান: ম্যানেজার বাবু

ঘরোয়া ফুটবল শুরুর সময় পেছালেও চিন্তিত নয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে দলটির ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, নতুন মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে প্রস্তুত তার দল। সে লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও নিয়েছে ক্লাব।

মর্যাদার ট্রফির অমর্যাদা— আবর্জনা রাখতে ব্যবহার!

মর্যাদার ট্রফির অমর্যাদা— আবর্জনা রাখতে ব্যবহার!

রেকর্ডবুকে ক্লাবের নামের পাশে একঝাঁক ট্রফি। ক্লাবের বোর্ড রুমের শোকেসে সাজানো আছে অর্জনের অনেক স্বীকৃতিই। তবে মোহামেডানের স্বর্ণালী যুগের ট্রফি খুঁজতে গেলে হতাশাই হবে ভক্তদের সঙ্গী। গৌরবোজ্জ্বল সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের প্রায় ৯৫ ভাগ ট্রফিই নেই সংগ্রহে। অনেক ট্রফিই এখন ব্যবহার হয় কাগজের আবর্জনা রাখার জন্যে।

তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়

তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়

উৎসব করেই বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসরের দল-বদলের আনুষ্ঠানিকতা সারল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দলে ভিড়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা, ক্লাব কর্মকর্তারা চান শিরোপা ঘরে তুলতে।

নতুন মৌসুমে দল গোছালেও কোচের অপেক্ষায় মোহামেডান

নতুন মৌসুমে দল গোছালেও কোচের অপেক্ষায় মোহামেডান

নতুন মৌসুম শুরুর জন্য হাতে গুণে মাত্র দিন দশেক বাকি। এরমধ্যে দলবদলের বাজারে সাদ, ফাহিম ইমনদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল করলেও এখনও কোচই ঠিক করতে পারেনি মোহামেডান ফুটবল ক্লাব। তবে শিগগিরই সাদা কালো শিবিরের জন্য কোচ নির্বাচন করা হবে বলে জানান মোহামেডান ফুটবল দলের টিম লিডার আমিরুল বাবু।

১৬ বছর পর ডিপিএলে চ্যাম্পিয়ন মোহামেডান

১৬ বছর পর ডিপিএলে চ্যাম্পিয়ন মোহামেডান

দীর্ঘ ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হলো মোহামেডান। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এটিই প্রথম শিরোপা ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির।

একদিন পিছিয়ে ‘কিংস অ্যারেনাতেই’ অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফাইনাল

একদিন পিছিয়ে ‘কিংস অ্যারেনাতেই’ অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফাইনাল

ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো মঙ্গলবার। তবে ম্যাচটি একদিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভেন্যু নিয়ে জটিলতা দেখা দিলেও কিংস অ্যারেনাতেই অনুষ্ঠিত হবে ম্যাচ। নিরাপত্তা ইস্যুতে কাঙ্ক্ষিত নিশ্চয়তা পাওয়ায় খেলতে রাজি হয়েছে মোহামেডান। অন্যদিকে ঘরের মাঠে ট্রেবল নিশ্চিতে আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস।

ফেডারেশন কাপ ফাইনাল: সিদ্ধান্তে অনড় মোহামেডান, যেকোনো মাঠে খেলতে রাজি বসুন্ধরা

ফেডারেশন কাপ ফাইনাল: সিদ্ধান্তে অনড় মোহামেডান, যেকোনো মাঠে খেলতে রাজি বসুন্ধরা

ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধও নাকচ করে দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। অন্যদিকে ফুটবলের স্বার্থে যেকোনো মাঠেই খেলতে রাজি বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ জুবায়ের নিপু।