আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্তের পথে মোহাম্মদ ইব্রাহিম
সিশেলস হোক বা ভুটানের বিপক্ষে ম্যাচ দুঃসময়ে ঠিকই দলের ত্রাতা হয়ে উদ্ধার করেছেন মোহাম্মদ ইব্রাহিম। কোচের ইচ্ছেমতো নিজের পছন্দের পজিশন ছেড়ে খেলেছেন অন্য জায়গায়। তবে দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিলেও কোচদের পছন্দের তালিকায় সবার নিচেই থাকে তার নাম। বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর পর দীর্ঘ আট বছরে খেলেন মাত্র ৪৪ ম্যাচ। এই আক্ষেপে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণার পরিকল্পনা মোহাম্মদ ইব্রাহিমের।