মোহাম্মদ-সালাহ
মাথার ওপর ড্রোন, নিচে ফুটবলের উচ্ছ্বাস: যুদ্ধবিধ্বস্ত গাজা যখন জীবন্ত স্টেডিয়াম

মাথার ওপর ড্রোন, নিচে ফুটবলের উচ্ছ্বাস: যুদ্ধবিধ্বস্ত গাজা যখন জীবন্ত স্টেডিয়াম

ধ্বংস্তূপের মাঝেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই আর্জেন্টিনা ও মিশর ম্যাচ উপভোগ করেন গাজাবাসী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিশর হার মানলেও গাজাবাসীর কাছে বিজয়ী হয়েই থাকবে মোহাম্মদ সালাহ মিশর।

সবাই দেখেছে কী ঘটেছে: মোহাম্মদ সালাহ

সবাই দেখেছে কী ঘটেছে: মোহাম্মদ সালাহ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল মিশর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একপর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথার জয়ের স্বপ্ন দেখছিল তারা। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং শেষ মুহূর্তের নাটকীয়তায় এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা বনাম মিশর লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম মিশর লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

বিশ্বকাপের চলতি আসরে (FIFA World Cup 2026) এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রাত ১০টায় আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে মেসি বাহিনী। নকআউট পর্বের এই কঠিন সমীকরণে আজ যে দলই জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। ফলে আলবিসেলেস্তেদের জন্য এই ম্যাচটি যেমন বাঁচা-মরার লড়াই, তেমনি মোহাম্মদ সালাহর মিশরও আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না (Watch Argentina vs Egypt Live Football Match Online)।

শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর মিশর

শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর মিশর

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে দেখা মিললো চরম নাটকীয়তার। টেক্সাসের ডালাসে অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর মিশর।

রাতে স্প্যানিশদের সামনে ‘দুর্বল’ কেপ ভার্দে; বেলজিয়ামের সামনে মিশর চ্যালেঞ্জ

রাতে স্প্যানিশদের সামনে ‘দুর্বল’ কেপ ভার্দে; বেলজিয়ামের সামনে মিশর চ্যালেঞ্জ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে হট ফেভারিট স্পেন। প্রথমবার ফুটবলের বৈশ্বিক আসরে খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট মিশর।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, বড় চমক হামজা

মিশরের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, বড় চমক হামজা

আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর প্রতিনিধিত্ব করবেন প্রত্যাশিত দলটির অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ সালাহ। এ দলে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মিশর অনূর্ধ্ব-১৭ দলে খেলা হামজা এবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।

টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। মোহাম্মদ সালাহ এবং রিও এসগুমোহারের নৈপুণ্যে ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। গতকাল (শনিবার, ১১ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তরুণ তারকা এনগুমহা ও মোহামেদ সালাহর নৈপুণ্যে জয় নিশ্চিত হয় অলরেডদের।

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

চলতি মৌসুমের পরেই লিভারপুল ছাড়ছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর পর মার্সেসাইডের ক্লাবটিকে বিদায় বলবেন তিনি।

এফএ কাপ: উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

এফএ কাপ: উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

এফএ কাপের ৫ম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছে লিভারপুল। উলভসকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। গতকাল ( শুক্রবার, ৬ মার্চ ) দিবাগত রাতে মোলিনেক্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা আয়োজনের ঘোষণা কাতারের

আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা আয়োজনের ঘোষণা কাতারের

আগামী ২৭ মার্চ আর্জেন্টিনা–স্পেনের ফিনালিসিমা আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। এ ম্যাচকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬। যেখানে মেসি ও লামিন ইয়ামালের সঙ্গে দেখা যাবে মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকেও।

অধরা আফকন শিরোপা; বিষাদে হারাবেন, নাকি নতুন উদ্যমে ফিরবেন সালাহ?

অধরা আফকন শিরোপা; বিষাদে হারাবেন, নাকি নতুন উদ্যমে ফিরবেন সালাহ?

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) সেমিফাইনালে সেনেগালের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলো মোহাম্মদ সালাহর। ক্লাব ফুটবলে বেশ কিছু সাফল্য এলেও জাতীয় দলের জার্সিতে আফকন জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো মিশর অধিনায়ক সালাহর। শেষ বাঁশিতে খেলার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল শিরোপার স্বপ্নও।

আফ্রিকা কাপ অব নেশন্স: ‘সহজ’ জয়ে কোয়ার্টারে মিশর-নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশন্স: ‘সহজ’ জয়ে কোয়ার্টারে মিশর-নাইজেরিয়া

মোহাম্মদ সালাহর অতিরিক্ত সময়ের গোলে বেনিনকে ৩-১ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। শেষ ষোলোর অন্য ম্যাচে ভিক্টর ওশিমেনের জোড়া গোলে মোজাম্বিককে ৪-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নাইজেরিয়া।