যশোর-সমাবেশ

আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার
বিএনপি সরকারের আট মাসের শাসনামলের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের কর্মকাণ্ড চলেছে, এখন একই জায়গায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বসেছেন। শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি।

আমাদের মন খারাপ করার অধিকারও নেই: যশোরে হাসনাত আবদুল্লাহ
‘আমাদের মন খারাপ করার অধিকারও নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, দেশে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবাদ করতে গেলেও পুলিশ দিয়ে মানুষকে বাসা থেকে তুলে নেয়া হচ্ছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।