সংস্কারহীন ২ বছর: চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী দুর্ভোগ চরমে
প্রায় দুই বছর ধরে বেহাল দশা চট্টগ্রামের ইপিজেড থেকে ফ্রি পোর্ট পর্যন্ত প্রধান সড়কের দেড় কিলোমিটার অংশ। গুরুত্বপূর্ণ এ সড়ক হয়েই প্রতিদিন বিমানবন্দর, দুইটি ইপিজেড, চট্টগ্রাম বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে কয়েক লাখ মানুষ। যানজট, ভোগান্তি, দুর্ঘটনা আর আতংক এ পথের যাত্রীদের নিত্যসঙ্গী। দুই বছরেও মেরামত বা সংস্কারে উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ মানুষ। চসিক বলছে, অন্য সংস্থা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করায়, এ সড়ক সংস্কার সম্ভব নয়, দুর্ভোগের জন্য সিডিএ আর ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন মেয়র।