ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের আহ্বান, কূটনীতির পথে সমাধানের তাগিদ বেইজিংয়ের
ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের আহ্বানের পর চীন বলেছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান নয়। আজ (শুক্রবার, ২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের এ কথা বলেন। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।