
ইরান যুদ্ধ: আরও ২০০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট চায় হোয়াইট হাউজ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে, যাতে ইরানে অভিযান চালানো এবং পেন্টাগনের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করা যায়।

জ্বালানি তেল সংকট: এক মাসে অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলারের বেশি
ইরানের যুদ্ধ ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। যুদ্ধ শুরুর পর গেল এক মাসে তেল-গ্যাস বাবদ ১০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত অর্থ খরচ হয়েছে ভোক্তা ও ব্যবসায়ীদের। এপ্রিল থেকে ইমার্জেন্সি অপশন চালু করে বিমান পরিষেবা দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। জ্বালানি সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ শুরুর পরিকল্পনা করছে জাপান। এদিকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে বিকল্প পথে তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরব।

হরমুজ প্রণালি না খুলেই যুদ্ধ শেষ করতে ইচ্ছুক ট্রাম্প
হরমুজ প্রণালি না খুলেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালী মূলত বন্ধ থাকা অবস্থাতেই তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে প্রস্তুত।

ইরানের হামলায় এখন পর্যন্ত ৬ হাজার ইসরাইলি হাসপাতালে
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে সেখানে ব্রিটিশ সেনা মোতায়েনের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর আল জাজিরার। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে চাই না।’

২৪ ঘণ্টায় ইসরাইলে হামলায় ২৬১ জন আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
গত ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় ইসরাইলে ২৬১জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি সংকট ভারতে; পদক্ষেপের দাবি বিরোধী দলের
ইরান যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেল ও এলপিজি সংকটে ভারত। রান্নার গ্যাসের ঘাটতি মোকাবিলায় সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান ভারতের বিরোধী দলের সংসদ সদস্যরা।

যুদ্ধের ঝুঁকিতে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা, চাকরি হারিয়েছেন অনেকে
লেবাননে ইসরাইলের চলমান সংঘাতে বিস্তৃত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে রাজধানী বৈরুত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। যুদ্ধের মধ্যে ঝুঁকিতে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধের কারণে এরইমধ্যে চাকরি হারিয়েছেন অনেকে। এছাড়া অনেকে দেশটিতে ফিরতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক ও চরমপন্থি’ আখ্যা
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির ১৫ দফার শান্তি পরিকল্পনা শর্ত হাতে পেয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তবে তেহরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এ প্রস্তাবটিকে ‘অত্যন্ত চরমপন্থি’ ও ‘অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করে এটি প্রত্যাখ্যান করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে সমর্থন দিলো নিউজিল্যান্ড
এবার ইরানের যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ না খেলার বিষয়টি আমলে নিয়ে তাদের সমর্থন দিয়েছেন নিউজিল্যান্ডের ফুটবলাররা। তারা জানিয়েছে, ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে ম্যাচ খেলতে কোনো আপত্তি নেই তাদের।

ইরানে ১৫ হাজারের বেশি বোমা বর্ষণের দাবি ইসরাইলের
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী ইরানে ১৫ হাজারের বেশি যুদ্ধাস্ত্র ব্যবহারের রেকর্ড অতিক্রম করেছে।

বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম; যুদ্ধ বাড়লে পৌঁছাতে পারে ১৫০ ডলারে
বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম। আজ (বুধবার, ২৫ মার্চ) লেনদেনের শুরুতে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমে ৯৭ ডলার ৬৫ সেন্টে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এটি ১৫০ ডলারে পৌঁছাতে পারে। সংকট কাটাতে ফের তেলের মজুত ছাড়ের ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান। আর হরমুজে মিত্র দেশগুলোর তেল পরিবহনে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছে তেহরান।