ইরান যুদ্ধে ব্যয় ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত খরচ হয়েছে ২ হাজার ৯০০ কোটি (২৯ বিলিয়ন) মার্কিন ডলার। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইনপ্রণেতাদের এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।