পেন্টাগনের কম্পট্রোলার হিসেবে দায়িত্বরত জুলস হার্স্ট মার্কিন আইনপ্রণেতাদের বলেন, ‘এই বিশাল ব্যয়ের মধ্যে যুদ্ধের সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত সরঞ্জামের প্রতিস্থাপন এবং সামগ্রিক অভিযান পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।’
গত মাসের শেষের দিকে এই যুদ্ধ ব্যয়ের একটি প্রাক্কলন দেয়া হয়েছিল। নতুন এই হিসাব অনুযায়ী, গত এক মাসের ব্যবধানে যুদ্ধের খরচ আরও ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলার বেড়েছে।





