ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব আটকে দিলো সিনেট
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দেয়া সংক্রান্ত যুদ্ধের ক্ষমতাবিষয়ক একটি প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রস্তাবটি গ্রহণের বিপক্ষে ৫১টি এবং পক্ষে ৪৮টি ভোট পড়ে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।