দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অবস্থানের বাইরে গিয়ে তিনজন রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তারা হলেন সুসান কলিন্স, লিসা মুরকাউস্কি এবং র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে কেবল সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এছাড়া আরেক ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি ভোটদানে বিরত ছিলেন।
এর আগে গত সেপ্টেম্বরে ডেমোক্র্যাট প্রতিনিধি সেথ মল্টনের উত্থাপিত এই প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে অনুমোদন করেছিল মার্কিন প্রতিনিধি পরিষদ।





