রংপুর
তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা আখতার হোসেনের

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা আখতার হোসেনের

সংকটময় তিস্তা নদীর তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।

রংপুরে তারেক রহমানের নির্বাচনি জনসভা কাল

রংপুরে তারেক রহমানের নির্বাচনি জনসভা কাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি জনসভায় অংশ নিতে রংপুর যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) এ নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

রংপুরের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রংপুরের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আজ রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের বাধা দেয়ার অভিযোগ আজহারুল ইসলামের

নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের বাধা দেয়ার অভিযোগ আজহারুল ইসলামের

নিজ নির্বাচনি আসনের প্রচার-প্রচারণায় নারী কর্মীদের বাধা দেয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি আসন রংপুর-২ এ যুব র‌্যালি শেষে গণমাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

বিএনপির ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার

বিএনপির ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার

আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ (বুধবার, ২১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলার সংখ্যাও কমেছে। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চ্যালেঞ্জের মধ্যেও রংপুরে কর্মজীবী ৩৮ শতাংশ নারী, সংসদ নির্বাচনে ক্ষমতায়নের দাবি

চ্যালেঞ্জের মধ্যেও রংপুরে কর্মজীবী ৩৮ শতাংশ নারী, সংসদ নির্বাচনে ক্ষমতায়নের দাবি

শিল্পায়নের অভাব, বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহার আর মজুরি বৈষম্যের চ্যালেঞ্জ উপেক্ষা করে রংপুরের প্রায় ৩৮ শতাংশ নারী কর্মরত বিভিন্ন পেশায়। তবে এ অঞ্চলে নারীদের কর্মসংস্থানে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে ব্যাপক ঘাটতি, এমনই অভিযোগ এ অঞ্চলের নারীদের। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সবক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিষয়টিতে বিশেষ উন্নতি চান রংপুরের নারীরা।

সুপার ওভারে রোমাঞ্চকর পেলো রাজশাহী ওয়ারিয়র্স

সুপার ওভারে রোমাঞ্চকর পেলো রাজশাহী ওয়ারিয়র্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক ম্যাচে সুপার ওভারে জয় পেলো রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী করে ১৫৯ রান, ফারহানের ব্যাটে আসে ঝকঝকে ৬৫ রান।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার

তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় পুরো দেশ। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এমন অবস্থায় একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে ভিড় করছেন অনেকেই। বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ও নির্বাচনি দিক-নির্দেশনা পেতেই মুখিয়ে আছেন তারা।

জমজমাট সৈয়দপুরের কম্বল ব্যবসা; প্রতি মৌসুমেই বাড়ছে বিক্রি

জমজমাট সৈয়দপুরের কম্বল ব্যবসা; প্রতি মৌসুমেই বাড়ছে বিক্রি

নীলফামারীর সৈয়দপুরে প্রতিবছরই পরিধি বাড়ছে কম্বল ব্যবসার। রংপুর বিভাগের প্রতিটি জেলায় বেশিরভাগ কম্বল সরবরাহ হয় সৈয়দপুর থেকে। এবছর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কম্বলের বিক্রি। এ শীত মৌসুমে ৭০ থেকে ৮০ কোটি টাকার ব্যবসার আশা করছেন সৈয়দপুরের কম্বল ব্যবসায়ীরা।

রংপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আল মামুন

রংপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আল মামুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় রংপুর-১ আসনে দলটি থেকে শাপলা কলি প্রতীকের মনোনয়ন পেয়েছেন জুলাইযোদ্ধা ও এনসিপির রংপুর জেলা আহ্বায়ক মো. আল মামুন।

রংপুর অঞ্চলে ৪৮ আসামিসহ ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

রংপুর অঞ্চলে ৪৮ আসামিসহ ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলো গেল এক মাসে ৪৮ আসামিসহ প্রায় চার কোটি টাকার অধিক মূল্যের মাদক ও চোরাচালান মালামাল জব্দ করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কুঠিবাড়ি ৪২-বিজিবি অডিটোরিয়ামে সেক্টর কমান্ডারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান।