রংপুরে তারেক রহমানের নির্বাচনি জনসভা কাল

তারেক রহমান
রাজনীতি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি জনসভায় অংশ নিতে রংপুর যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) এ নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান।

আরও পড়ুন:

এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে বিকেল পৌনে ৪টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

রংপুর সফর শেষে আগামী শনিবার (৩১ জানুয়ারি) সড়কপথে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। ফেরার পথে তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত দু’টি পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএস