
রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের ধাক্কায় একজন নিহত
রাজবাড়ীর কালুখালিতে রেলব্রিজে গার্ডার ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন।

রাজবাড়ীতে পাম্পে তেল নেয়ার সময় ট্রাকচাপায় নিহত ২
রাজবাড়ীতে তেলের পাম্পে তেল নেয়ার সময় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। গতকাল (রোববার, ১৬ মার্চ) রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানায় খানখানাপুর তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ।

রাজবাড়ীতে আগুন, পুড়লো পাটের গোডাউনসহ ২০ দোকান
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটের গোডাউনসহ ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। আজ (সোমবার, ৯ মার্চ) উপজেলার বহরপুর বাজারে সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর দুই আসনে বিএনপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুই সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন।আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বেসরকারিভাবে প্রাপ্ত ফল ঘোষণা করেন।

মানিকগঞ্জে খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের ঝুঁকি বাড়ছে
দেশের ৬৪ জেলার মধ্যে এরইমধ্যে ৩৫ জেলায় শনাক্ত হয়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। আইইডিসিআর বলছে; ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ এবং মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তবে রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জেও নিপাহ ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি, এ অঞ্চলে তবু বিক্রি হচ্ছে কাঁচা রস।

রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সরকারের বিবৃতি
রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) রাতে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এ বিবৃতি দেয়া হয়।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত
রাজবাড়ী পাংশার চাঁদাবাজি করার সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছে। এসময় দুইটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে আব্দুল সাত্তার মৃধা নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডও দিয়েছেন।

রাজবাড়ীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ২ পুলিশ সদস্য আহত
রাজবাড়ীর পাংশায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন।

এখন টিভির সংবাদের পর পদ্মায় অভিযান: ত্রিশ হাজার মিটার জাল জব্দ
মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুর ও রাজবাড়ীর অনেক জেলেরা পদ্মায় মাছ শিকার করছে নিয়মিত। এ বিষয়ে এখন টেলিভিশনের সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে ওঠে প্রশাসন।