রাজস্ব-সংস্কার

পতিত সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে: ড. তিতুমীর
পতিত সরকার দেশের অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। জানান, ভঙ্গুর অর্থনীতি, তলানিতে থাকা রাজস্ব আহরণ এবং বিশাল ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে বর্তমান সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির গতি ফেরাতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও রাজস্ব সংস্কারের দাবিতে কলম বিরতি
এনবিআর বিলুপ্ত করে দেয়া রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজ (শনিবার, ১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৫ ঘণ্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে এই কর্মসূচি পালন করা হয়।