আলাস্কায় অবতরণের সময় চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি দূরবর্তী রাডার সাইটের কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে। অ্যাসোসেয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।