রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।