পুতিনের সঙ্গে ইরানি নিরাপত্তা প্রধানের বৈঠক; পৌঁছে দিলেন মুজতবা খামেনির চিঠি
রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের সময় পুতিনের হাতে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির একটি চিঠি তুলে দেন রেজায়ি।