পৌনে ৩০০ বছরের ঐতিহ্যে কান্তজিউ মন্দিরে রাস উৎসব
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও মেলা। রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তের সমাগম ঘটেছে মন্দির প্রাঙ্গণে। প্রায় পৌনে ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিয়েছেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা।