রিনিউয়েবল-এনার্জি

নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করতে সব ট্যাক্স তুলে দেয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী
দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করতে এবং সাধারণ মানুষকে এটি ব্যবহারে উৎসাহিত করতে সরকার একটি বিশেষ বিনিয়োগ-বান্ধব নীতিমালা তৈরি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের ট্যাক্স তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে যারা এ খাতে কাজ করবেন, তাদের জন্য ‘ট্যাক্স হলিডে’ বা কর অবকাশের সুবিধাও দেয়া হবে।

আইরিনা অধিবেশনে বাংলাদেশ; নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইরিনা) অধিবেশনে যোগ দিয়েছে বাংলাদেশ। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশের প্রতিনিধিরা।