
চালুর পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ২৮ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন
দেশের অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেমন বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে তেমনি এই কেন্দ্রে রাশিয়ান পরমাণু বিশেষজ্ঞরা দিনরাত কাজ করায় প্রথম ইউনিটের ফুয়েল লোডিং এর দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আগামী ২৮ এপ্রিল ফুয়েল লোডিং হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই অথবা আগস্টে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্পে সংশ্লিষ্ট রোসাটমের প্রকৌশলীরা। আজ (রোববার, ১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঈশ্বরদীতে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রাশিয়ান কর্মচারীর মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত কারপোভ ক্রিল (২৬) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে: রুশ রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গণমাধ্যমে একথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন। বৈঠকে উঠে আসে দুদেশের পারস্পরিক সহযোগিতা, অর্থ, বাণিজ্য, শ্রমশক্তি রপ্তানি ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়গুলো।