ইউরোপের ৭ দেশে সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা
ইউরোপের সাতটি দেশের একাধিক সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেটর ও ফ্রিজিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিবিসি, রয়টার্সসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।