রেলওয়ে-কর্তৃপক্ষ
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত; বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত; বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেনটির তিনটি বগি লাইন থেকে পড়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বিকল্প লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সময় বাড়িয়ে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলবে ২৪ জুলাই পর্যন্ত

সময় বাড়িয়ে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলবে ২৪ জুলাই পর্যন্ত

চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটির ভাগ্য ঝুলে আছে রেলওয়ের মর্জির ওপর। ইঞ্জিন আর জনবল সংকট দেখিয়ে তুমুল জনপ্রিয় আর লাভজনক ট্রেনটি বারবার বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ নিয়ে দুই জেলার মানুষের আন্দোলনের মুখে গতকাল (রোববার, ২৩ জুন) আরও একমাস বাড়িয়ে ২৪ জুলাই পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এ রুটে লোকাল ট্রেনটি স্থায়ীভাবে চালুর দাবি করে সাধারণ মানুষ।