কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত; বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার
এখন জনপদে
0

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেনটির তিনটি বগি লাইন থেকে পড়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বিকল্প লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, আজ (বুধবার, ২১ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির প্রায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলেফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু হবে বালে জানান স্টেশন মাস্টার।

স্টেশন মাস্টার আরও জানান, মূল লাইনটি ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় কোনো ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়নি। বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে মূল লাইন দ্রুত সচল করতে কাজ চালানো হবে।

এএইচ