
কোন ট্রেন কোথায় আছে? লাইভ দেখুন ঘরে বসে
যাত্রার সময় ঘনিয়ে এলেও ট্রেন স্টেশনে পৌঁছাবে কি না কিংবা বর্তমানে ট্রেনটি কোথায় অবস্থান করছে এ নিয়ে যাত্রীদের উদ্বেগের শেষ থাকে না। কাউকে স্টেশনে অভ্যর্থনা জানাতে যাওয়ার আগেও অনেকে ট্রেনের লাইভ লোকেশন জানতে চান। বর্তমানে শুধু স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার দিন শেষ। মোবাইল ফোনের এসএমএস, বিভিন্ন মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ট্রেনের অবস্থান, চলাচলের অগ্রগতি এবং সম্ভাব্য বিলম্বের আপডেট জানা সম্ভব(Bangladesh train tracking system and live location update BD)।

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রোববার
ঈদ উপলক্ষে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন সকাল আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

অফলাইনের পুরনো কালোবাজারিরাই সক্রিয় অনলাইনে
রীতিমতো বাজার বসিয়ে বিক্রি হচ্ছে রেলের অনলাইন টিকিট। চাইলে ফোন করে দেয়া যাবে টিকিট বুকিং। অফলাইনের পুরনো কালোবাজারিরাই সক্রিয় অনলাইনে। বেনামে আগেই টিকিট কেটে ফেলছে তারা। সোজাপথে না পাওয়াদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে সেসব টিকিট। এতে যাত্রীর নাম পরিচয়েরও থাকছে না হদিস। দেশের বেশ কয়েকটি স্টেশনের আশপাশ ঘিরেই চলছে এসব কর্মকাণ্ড। এখন টিম খুঁজে বের করেছে অনলাইন অফলাইনের এই ছলচাতুরী।