
র্যাব থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত: নবনিযুক্ত মহাপরিচালক
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, ‘গত দেড় বছরে র্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে।’

পঞ্চগড়ে ৮৭ লাখ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকা থেকে ওই মূর্তিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি দল। আজ (সোমবার, ৩০ মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো. আতিকুর রহমান মিয়া।

ঈদে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে নজরদারি-টহল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও মনিটরিং জোরদার করা হয়েছে।

পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির কেনাকাটা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পটুয়াখালীতে র্যাব-৮ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী সদর মার্কেটে ও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

পঞ্চগড়ে ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (রোববার, ১৫ মার্চ) নীলফামারী র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট; অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ ও জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

আড়াইহাজারে র্যাবের অভিযান: পাইপগান, গুলিসহ সরঞ্জাম উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।

মুক্তাগাছায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১৫
ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ইফতারের আগে থেকে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে/১২ টি দোকান ভাঙচুর করে।

ফরিদপুরে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে ‘পায়ুপথে’ কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারী গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩ এর রংপুরের একটি দল। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

‘দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র্যাব’
দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র্যাব বলে জানিয়েছেন র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জুবায়ের। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান এলাকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রে র্যাবের মোবাইল কোর্ট পরিচালনা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।