রাঙামাটিতে গাছের গুড়িতে লঞ্চের ধাক্কা; চালকের বুদ্ধিমত্তায় বাঁচলো যাত্রীদের প্রাণ
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার নৌপথে পাগুজ্যাছড়ি এলাকায় লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পান লঞ্চে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী। জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।