রাঙামাটিতে গাছের গুড়িতে লঞ্চের ধাক্কা; চালকের বুদ্ধিমত্তায় বাঁচলো যাত্রীদের প্রাণ

দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ
এখন জনপদে
0

রাঙামাটি জেলার জুরাছ‌ড়ি উপজেলার নৌপথে পাগুজ্যাছ‌ড়ি এলাকায় লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পান লঞ্চে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী। জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) রাঙামাটি-জুরাছড়ি নৌরুটে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন:

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, ‘জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি পৌনে ৮টার দিকে দুর্ঘটনায় পড়ে। এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভেড়ান। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় লঞ্চটি পুরোপুরি তী‌রে ভেড়ানো হলে লঞ্চ থেকে যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়েন।’

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জুরাছড়ি থেকে রাঙামাটিগামী যাত্রীবা‌হী লঞ্চ‌টি ডুবে থাকা গাছের গু‌ড়ির সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে সেখান দিয়ে লঞ্চে পানি ঢুকতে শুরু করে। তবে চালক দ্রুত লঞ্চ‌টিকে তীরে ভেড়ালে যাত্রীরা নিরাপদে নেমে পড়তে সক্ষম হন। পরে অন্য বোটে দিয়ে যাত্রীরা নিরাপদে গন্তব্য চলে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

এসএইচ