লাইনচ্যুত
দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি সেতাবগঞ্জ রেল স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ৭টা ৪৭ মিনিটে এ ঘটনা ঘটে।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহারে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আট ঘণ্টা পর রাজশাহী-নাচোল-গোমস্তাপুর ট্রেন চলাচল স্বাভাবিক

আট ঘণ্টা পর রাজশাহী-নাচোল-গোমস্তাপুর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-নাচোল-গোমস্তাপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় দীর্ঘ সময় উদ্ধার তৎপরতার পর লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গুড়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

ভাঙ্গুড়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

‎সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এর পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেল ৫ টা ৫০ মিনিটের সময় উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১৫ ঘণ্টা পর ঢাকা-দক্ষিণাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

১৫ ঘণ্টা পর ঢাকা-দক্ষিণাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

১৫ ঘণ্টা পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (শনিবার, ১০ মে) বেলা ১১টার পর পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পয়েন্টম্যান নজরুল ইসলামের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তা।

পয়েন্টম্যানের ভুল সিগন্যালেই ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, তদন্ত কমিটি গঠন

পয়েন্টম্যানের ভুল সিগন্যালেই ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, তদন্ত কমিটি গঠন

পয়েন্টম্যানের ভুল সিগন্যালে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার সময় কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে লাইনচ্যুত দুটি ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। আপ ও ডাউন লাইনে দুটি ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ শুরু হয়েছে। আজ (শনিবার, ১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ৯ মে) রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ (রোববার, ১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের সালনায় এই ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বিপাকে যাত্রীরা

মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বিপাকে যাত্রীরা

রাজধানীর খিলগাঁওয়ে মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ট্রেনটির যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।