নেসেটে নেতানিয়াহুর ‘বিভক্তি সৃষ্টিকারী’ বক্তব্য; লিকুদের সঙ্গে আলোচনা বাতিল করলেন আইজেনকোট
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বিদায়ী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ‘বিভক্তি সৃষ্টিকারী’ ও আক্রমণাত্মক বক্তব্যের জেরে তার দল লিকুদের সঙ্গে জোট গঠনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন বিরোধী দল যাশারের প্রধান গাদি আইজেনকোট। মঙ্গলবার নেসেটের উদ্বোধনী অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের পরই এই সিদ্ধান্ত জানায় দলটি।