
হাওরে ২০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করেছেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণার খালিয়াজুরীর বিভিন্ন হাওরে ব্যক্তিগত উদ্যোগে দেশিয় মাছের পোনা অবমুক্ত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নসহ বিভিন্ন হাওরে পোনা অবমুক্ত করেন তিনি।

‘বিগত দিনে শুধু রেলের ট্র্যাক করা হয়েছে লোকোমোটিভ ক্যারেজের কোনো উন্নয়ন হয়নি’
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিগত সময়ে শুধু রেলট্র্যাক করা হয়েছে, সেই পরিমাণ লোকোমোটিভ বা ক্যারেজের উন্নয়ন হয়নি। আমরা রেল ট্র্যাকের সঙ্গে লোকোমোটিভও সংগ্রহ করছি। এগুলো আন্তর্জাতিক টেন্ডার হয় এবং প্রক্রিয়াটা সমাধান হতে দুই-তিন বছর সময় লাগে। তবে যেসব মিটারগেজ লোকোমোটিভ অকেজো সেগুলোকে রিপেয়ারিং করে চালানোর চেষ্টা করছি এবং নতুন সংগ্রহের কাজও চলছে।

১৭ বছর পর ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর
দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর পর ভোট দিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আবারো ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানান তিনি।

একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে, যা-তা করছে: বাবর
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। হতাশাগ্রস্ত হয়ে মানুষ যা করে, তারা তা-ই করছে। কোনো সময় শুয়ে পড়ছে, কোনো সময় কী কথা বলছে, তার কোনো ঠিক নেই।

দলীয় স্বার্থে র্যাবকে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি: বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম। কিন্তু, র্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টা বা এক দিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। আজ (বৃহস্পতিবার, ০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নেত্রকোণা-৪ আসনে বাবরের মনোনয়নপত্র দাখিল
নেত্রকোণা-৪ আসন (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর। আজ (সোমবারও, ২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন লুৎফুজ্জামান বাবর
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির মনোনয়ন নিয়ে আবারও প্রচারণায় নেমেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ (রোববার, ১৬ নভেম্বর) দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা নেত্রকোণা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এলাকায় প্রচারণায় নামেন তিনি।

আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোণা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নেত্রকোণা-৪ আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এতে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন লুৎফুজ্জামান বাবর। আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

গ্রেনেড হামলা মামলা: তারেকসহ অন্যান্য আসামিদের খালাসে আপিল বিভাগের শুনানি চলছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৫ম দিনের শুনানি চলছে। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) সকালে আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামি খালাসের আপিল শুনানি কাল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে শুনানি ফের কাল। শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে।